× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

পিআইডি

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হলো কোনাপাড়ার সকল দূষণকারী ব্যাটারি কারখানা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
বন্ধ হলো দূষণকারী সকল কারখানা

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিন দিন ধরে অভিযান চালিয়ে সকল বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে।

গতকাল রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে।

গতকালের অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সব ধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন।

অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ উপস্থিত ছিল। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, বর্ণিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিলো। এলাকাবাসীর অঅভিযোগের প্রেক্ষিতে ঐএলাকায় পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..