× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

কোটা আন্দোলনকারীদের হত্যা তদন্তে আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল -তুর্ক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
হত্যা তদন্তে আসছে জাতিসংঘ

আন্দোলনকারীদের হত্যা তদন্তে আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।  শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। এজন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

আজ  অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা এবং গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট ঢাকায় যে গণমিছিলের পরিকল্পনা এবং এর বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাসীল দলের নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে তুর্ক তার উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি আশঙ্কা করেন, এর ফলে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। তাই তিনি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে তাদের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজ দায়িত্ব পালনের জন্য জরুরিভাবে আবেদন জানান।

টেলিফোনে আলাপকালে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য প্রধান উপদেষ্টা তাকে এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানবাধিকার রক্ষা এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময় তিনি দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ছয়জন। ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও ২৬ জনের মরদেহ। যা নিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৬৮।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..