× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

রামশীলের জহরেরকান্দি গ্রামে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ

অংকন তালুকদার:  করোনাভাইরাসে সৃষ্ট বিপর্যয়ে সারাদেশে যানবাহন বন্ধ থাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছেন না। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কোটালীপাড়ায় প্রতিদিনের ন্যায় আজও দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামের দরিদ্র কৃষক রমনি হালদারের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো রামশীল ইউনিয়ন ছাত্রলীগ।
এসময় রোজা রেখে ধান কাটায় অংশগ্রহণ করেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক), সহসভাপতি সাজ্জাদ সুমন।
এছাড়াও ধান কাঁটায় অংশগ্রহন করেন রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস (রিপন), সাধারন সম্পাদক নিসাত হালদার, রামশীল কলেজ ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক অনুপ হালদার, ছাত্রলীগ কর্মি  লিমন হালদার, ইমন বিশ্বাস, দুলাল ঢালী, লরেন্স হালদার, সাগর বৈরাগি, অসীম বিশ্বাস, প্রসেনজিৎ হালদার, অ্যাকেন বৈরাগি, অ্যাকেন রাজীব সহ ৫০জন ছাত্রলীগের সেচ্ছাসেবীবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মুক্তিযুদ্ধা মহেন্দ্র নাথ রায়, শিক্ষক সূর্য্যকান্ত হালদার ও আওয়ামীলীগ কর্মি সৌমেন হালদার(বাবু)।


এ ক্যটাগরির আরো খবর..