কোটালীপাড়ায় উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস

রাই কিশোরী: তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে  বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা এ তথ্য জানিয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে ৬০ হাজার ২১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতীকে ৩৭ হাজার ১৪১ ভোট পেয়েছেন।

অসিম বিশ্বাস বাল্ব প্রতীকে ১৭ হাজার ৬৮২ ভোটে ভাইস চেয়ারম্যান ও সোফিদা আক্তার জোনাকী ফুটবল প্রতীকে ২৯ হাজার ৪৫১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।