× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

 কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী রামায়ণ গান অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
 কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী রামায়ণ গান অনুষ্ঠিত

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রামায়নের কাহিনী অবলম্বনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রামায়ণ গান।

শনিবার রাতে উপজেলার ভট্টের বাগান মন্দির প্রাঙ্গনে আমতলী নিবাসী সুনিল রায়ের মাতৃদেবী স্বর্গীয় রানী রায়ের মৃত্যুবাষির্কী উপলক্ষে এ রামায়ণ গান অনুষ্ঠিত হয়।

গ্রামীণ লোকজ সংস্কৃতি ও সনাতন ধর্মীয় এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে শিল্পী সোমা সরকার তার সুমধুর কণ্ঠ ও নিপুণ শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে “লক্ষণের শক্তিশেল ” এ পালা নিয়ে রামায়ন গান পরিবেশনা করেন।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত রামায়ণ ভক্ত ও দর্শনার্থীরা গভীর রাত পর্যন্ত এ রামায়ণ গানের পালা ‘‘লক্ষণের শক্তিশেল” শ্রবন করেন।

প্রখ্যাত রামায়ণ শিল্পী সোমা সরকার ও তাঁর দল “লক্ষণের শক্তিশেল” পালার কাহিনী সুর ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন। ঢোল, করতাল আর হারমোনিয়ামের তালে তালে শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

রামায়ন গান শুনতে আসা শিক্ষক পান্ন রানী দাস বলেন, ছোটবেলা থেকেই আমরা এই রামায়ণ গান শুনে আসছি।আজ সোমা সরকারের পরিবেশনায় যে ভক্তি ও সুরের সংমিশ্রণ পেয়েছি, তা সত্যিই বিরল।তাই মনে করি ধর্মীয় আলোচনার পাশাপাশি এই গানগুলো মানুষের মনে নৈতিক শিক্ষা ও শান্তির বার্তা পৌঁছে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..