× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যের আলোকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস শাজাহান সিরাজ , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোলায়মান গাজী, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির বিন সুলতান, সংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..