× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

কোচিং বাণিজ্যে জড়িত ২৫ শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে এই বদলি করা হয় বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সোমবার অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে ওই ২৫ শিক্ষককে বদলি করা হয়। বদলি হওয়া শিক্ষকদের ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে।

জানা গেছে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষককে বদলির আদেশ দিয়েছে অধিদপ্তর।

বছরের পর বছর ধরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিল দুদক।


এ ক্যটাগরির আরো খবর..