× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেরানীগঞ্জেই করা হবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন তার পুরোটাই কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে কেনা ২৫ বিঘার জমির আশেপাশে অধিগ্রহণ করা হবে। এ ব্যাপারে আজ মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদের বৈঠকের নিয়মিত এজেন্ডা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের দাবিতে চলমান আন্দোলন এবং সেখানে বিরাজমান সমস্যা নিয়ে অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও বর্তমান ৩০ হাজার শিক্ষার্থীর জন্য যে অবকাঠামো এবং তা গড়ে তুলতে যে পরিমাণ জমির প্রয়োজন তার কোনোটিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেই। প্রধানমন্ত্রী চান একটি অখণ্ড জমিতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সব অবকাঠামো গড়ে তুলতে। এজন্য যা করা প্রয়োজন তা করার নির্দেশ দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কেরানীগঞ্জেই বিদ্যমান ২৫ বিঘা জমির আশেপাশেই প্রয়োজনীয় জমি অধিদগ্রহণ করতে নির্দেশ দেন। ওই ২৫ বিঘা জমির পাশে আরো জমি রয়েছে বলে স্থানীয় এমপিসহ সংশ্লিষ্টদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে জানা গেছে।

মন্ত্রী বলেন, একটি অখণ্ড জমিতেই একাডেমিক ভবন, ল্যাব, লাইব্রেরি, অডিটরিয়াম, ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। এসব কাজ রাতারাতি হয়ে যাবে না। তবে, প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনা এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ফলে বিরাজমান সমস্যাগুলোর অর্ধেক সমাধান হয়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠার পর পুরাতন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবকাঠামোর কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বলা যাবে না। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..