× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

কেমন যাবে আবহাওয়া

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
পশ্চিমবঙ্গের আবহাওয়া

ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফমারী, দক্ষিণে বরিশালসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়া ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল চট্টগ্রামের শীতাকুণ্ডে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন কুয়াশা আরও বড়বে। এতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা তারা দেখছেন না। ডিসেম্বরে এখনও শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..