× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মানুষের মাথার খুলির মতো চেহারা বানাতে কেটেছেন কান এবার নাক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
কেটেছেন কান এবার নাক

পছন্দমতো চেহারা পেতে কেউ এত কিছু করতে পারতে পারে তা জানাই যেত না জার্মানির স্যান্ড্রোকে না দেখলে। তার এই কিম্ভূত কিমাকার চেহারা বানানোর জন্য প্রেমিকা ছেড়ে চলে গেছে, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন মনে করেন তিনি পাগল, চাকরি ও গেছে। তবুও নিজের ইচ্ছায় অটল ৩৯ বছরের স্যান্ড্রো।

গত বছর হঠাত্‍ই স্যান্ড্রোর মাথায় চাপলো ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে। তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন। এছাড়া জার্মানির ফিনস্টারওয়াল্ডের এই বাসিন্দার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং তার মুখ-ও ট্যাটুতে ছাকা। এবার স্যান্ড্রো ‘খুলি’ সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে নাকের ডগা কেটে ফেলবেন এবং চোখে উল্কি আঁকাবেন বলে পরিকল্পনা করেছেন!

তাঁর এই উদ্ভট শারীরিক পরিবর্তনের প্রথম আগ্রহ জেগেছিল ২০০৭ সালে। সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখেছিলেন যাঁর মাথায় কাটা ইমপ্লান্ট করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত চেহারা পরিবর্তনের জন্য তিনি ছয় হাজার ইউরোরও বেশি খরচ করেছেন।

তার এমন কাণ্ডে কর্মজীবন এবং প্রেমজীবনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রেমিকা ছেড়ে চলে গেছে। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন মনে করেন তিনি মানসিকভাবে অসুস্থ, পাগল। বিভিন্ন সংস্থা তাঁর অদ্ভূত চেহারার জন্যই কাজে নিতে চায়নি। তবে এতকিছুর পরো তিনি নিজের ইচ্ছেয় অদম্য।

স্যান্ড্রো জানিয়েছেন, লোকে তাঁকে দেখে কী বললো, তাই নিয়ে আদৌ মাথা ঘামান না তিনি। সে নিজেকে নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে করে।


এ ক্যটাগরির আরো খবর..