কেজি প্রতি পেঁয়াজ ১০০ টাকা করায় ৪৫ হাজার জরিমানা

গুদামভর্তি ও বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের কেজি ১০০ টাকা নেয়ার অপরাধে চৌমুহনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও মাইজদী পৌরসভার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।

সোমবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামন খান নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী ও মাইজদী পৌর বাজারের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় গুদামভর্তি পেঁয়াজের মজুত দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন বলেছেন, দেশীয় ও আমদানি করা পেঁয়াজের সন্তোষজনক মজুদ রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা মজুত করবেন এবং বাজারকে অস্থির করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যুগ্ম সচিবের নেতৃত্বে এসব টিম ১০টি জেলায় যাবে, যেখান থেকে বেশির ভাগ পেঁয়াজ আসে। এছাড়া বিভিন্ন স্থলবন্দর যেমন- বেনাপোল, বাংলাবান্ধাসহ বিভিন্ন বন্দরে আমাদের কর্মকর্তারা থাকবেন, তাদের কাজ হবে মনিটরিং করা। কারণ পেঁয়াজ পচনশীল দ্রব্য। এটা রাখার দরকার নেই দ্রুত ছেড়ে দিতে হবে। কারণ পাইপলাইনে আমদানি করা পেঁয়াজ আছে। ফলে দেশের বাজারে জোগান সচল থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।