× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্কনিউজ

কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন করা হবে- কৃষি উপদেষ্টা

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন করা হবে- কৃষি উপদেষ্টা

দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’

উপদেষ্টা আরও জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।

বারটান ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পাউন্ড ভবনের পাশে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজার থানা পুলিশের অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..