কৃষিমন্ত্রীর সাথে কানাডার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

          বাংলাদেশ স্বাধীন হবার পরপরই কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। কানাডা বাংলাদেশের ভালো বন্ধুপ্রতিম দেশ। দুই দেশেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান। বঙ্গবন্ধু চেয়ার এর জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মন্ত্রী। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ।

          আজ মন্ত্রীর সাথে ঢাকায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে কানাডার রাষ্ট্রদূত Benoit Prefontaine সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

          কৃষিমন্ত্রী বলেন, খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ শিল্পের যথাযথ বিকাশ হলে কৃষি সেক্টর লাভবান হবে। সেই সাথে সৃষ্টি হতো কর্মসংস্থানের নতুন ও বৈচিত্র্যময় ক্ষেত্র। এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগের কানাডার সহযোগিতা প্রয়োজন । এছাড়া আমাদের কৃষিবিজ্ঞানী, গবেষকদের এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সেক্টর আরো লাভবান হবে যা জাতীয় অর্থনীতির ভিতকে মজবুত করবে।

          রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন প্রশংসনীয়। দু’দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরো দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা। কানাডার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যে কোন দেশের ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব প্রদান করে থাকেন। কানাডা কৃষি গবেষণা প্রশিক্ষণ-সহ টেকনিক্যাল সহায়তা করবে বাংলাদেশকে।

          এছাড়া কানাডায় হিমায়িত ও প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা রয়েছে, আর বাংলাদেশের এই দুইটি খাতেই রপ্তানির সম্ভাবনা রয়েছে। কানাডা এদেশের শিক্ষা স্বাস্থ্য-সহ নানা খাতে বিনিয়োগ করেছে। বাংলাদেশের সাথে যৌথ অংশীদারিত্বে কাজ করবে দেশটি। এছাড়াও টেকনিক্যাল খাতে সহায়তা করতে আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।