কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় -খাদ্যমন্ত্রী

কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়  -খাদ্যমন্ত্রী
জীবন ও জীবিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি

কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ন্দা পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এদেশের মাটিতে যখন যেটা আবাদ করা হয় তখন সেটাই ফলে। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতিবছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধিসহ সব ক্ষেত্রেই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বের কারণেই সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলা চত্বরে টেনিস কোর্টের উদ্বোধন ও মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।