মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৯-১৭): মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বড় বাজার শিল্প ও বনিণ সমিতি মিলনায়তনে শিল্প ও বনিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহামেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর- আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামলীগের সহ সভাপতি আশকার আলী, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল , বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহামেদ রুপোক প্রমুখ।


