ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এর সাথে সুধী মহলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাবেক কমান্ডার ফরমুদ হোসেন, অ অফির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, জাহিরুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক, হারুন আল রশীদ, আবু মুছা স্বপন, এস.এম মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তাগণ মাদক ও বাল্য বিবাহ রোধে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


