× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ব্রিটেনে পড়তে আর সহজে ভিসা পাবেন না ভারতীয়রা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুন, ২০১৮

নিউজ ডেস্কঃ পড়ার জন্য চাইলেই আর সহজে বৃটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবেন না ভারতীয় ছাত্রছাত্রীরা। তাঁদের লন্ডন যাওয়ার ইচ্ছায় এ বার বাদ সাধতে চলেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়ার জন্য এত দিন ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা পেতে খুব একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হত না। তাঁদের ভিসার আবেদন খুব সহজে আর তাড়াতাড়ি মঞ্জুর করে দিত ব্রিটেন সরকার।

এ বার ভারত-সহ ২৫ টি দেশকে সেই ‘সহজে ভিসা’র সুবিধার তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভেবেছে ব্রিটেন। তার লক্ষ্যে ব্রিটেনের পার্লামেন্টে শুক্রবার একটি বিল পেশ করা হয়েছে। এই নিয়ম ৬ জুলাই থেকেই কার্যকর হবে।

ভারতীয় ছাত্রছাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও কপাল খুলতে চলেছে চিন, বাহরিন ও সার্বিয়ার ছাত্রছাত্রীদের।  ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়ার জন্য এ বার সহজে ভিসা পাবেন ওই তিনটি দেশের ছাত্রছাত্রীরা।

তালিকা থেকে ভারত বাদ পড়লেও, আমেরিকা, কানাডা ও নিউজিল্যান্ডের ছাত্রছাত্রীদের জন্য এই সুযোগ এখন যেমন রয়েছে, তেমনটাই থাকবে অবশ্য।


এ ক্যটাগরির আরো খবর..