গ্রামে বসবাসকারী ৯০ শতাংশই মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। পুরুষের পাশাপাশি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশের গ্রামীণনারীরা। আমাদের মনে রাখতে হবে, শিক্ষিত জাতি যদি জাতির মেরুদন্ড হয়, সেই মেরুদন্ড রক্ষাকারী ভিত্তি হলো দেশের নারী ও পুরুষ কৃষক। ব্যক্তি যতোই শিক্ষিত হোক, তার প্রধান চাহিদা খাদ্য; যা না খেলে সে বাঁচবে না। আসুন আমরা গ্রামীণ নারী ও পুরুষ কৃষকদের মূল্যায়ন করি,স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ি। বলেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
আজ উপজেলা নিবাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বর মুক্তমঞ্চে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে গম, ভুট্টা, সরিষা,সূর্যমুখী, মসুর, খেসারী, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তবে এ কথা গুলো বলেন।
এসময় খাদ্যমন্ত্রী উপজেলার ৬ ইউনিয়নের ৫ হাজার ৭শত ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং খুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় খুদ্র নৃ-গোষ্ঠীর ২৭০ জন সুফলভোগীর মাঝে মুরগি ও মুরগির ঘর এবং “দাবী মৌলিক উন্নয়ন” সংস্থা কর্তৃক বাস্তবায়িত উদ্যোক্তা ও কৃষকদের মাঝে উচ্চ মূল্যের ফল ফসলের আম, অ্যাভোকেডো,পারসিমন, রাম্বুতান,আলুবোখরা ও দারুচিনি গাছের চারা বিতরন করেন খাদ্যমন্ত্রী।
শেষে উপজেলা পরিষদ পুকুরের চারপাশে নির্মিত ওয়াকওয়ে/হাটার পথের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।




