× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে কৃষকদের মাঝে ধান কর্তন মেশিন বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
কৃষকদের মাঝে ধান কর্তন মেশিন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় সরকার নির্ধারিত ৫০% ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করণ মেশিন কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে।

সদর উপজেলাসহ ছয় উপজেলায় ১৯ টি হার্ভেস্টিং মেশিন দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মধ্যে এই মেশিন বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলামসহ কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, এই মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘন্টায় এক একর জমির বোরো ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। এতে করে করোনার কারনে যে শ্রমিক সংকট হচ্ছে তার প্রভাব পড়বে না। ফলে অতি সহজেই কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..