× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিশ্বের সব থেকে বড় কৃত্রিম সূর্য নির্মাণ করছে জার্মানি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২০
কৃত্রিম সূর্য নির্মাণ

বিশ্বের সব থেকে বড় কৃত্রিম সূর্য নির্মাণ করছে জার্মানি৷জার্মান বিজ্ঞানীরা সূর্যের উত্তাপের রহস্যে উন্মোচনে গবেষণা একটি ‘সিনলাইট’ বা সূর্যালোক ডিভাইস প্রকাশ করেছে৷ উদ্দেশ্য, বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম সূর্যটি তৈরি করা৷ গবেষকদের ধারণা, এটি জ্বালানির জন্য হাইড্রোজেন সংশ্লেষ করতে সাহায্য করবে৷

এই সূর্য নির্মাণে ব্যবহার করা হচ্ছে ১৪৯টি জেনন বাতি৷ যেগুলোর প্রত্যেকটি সিনেমার প্রজেক্টরের মতো শক্তিশালী৷ জার্মান বিজ্ঞানীদের মতে, এই বিশাল মৌচাকের মতো যন্ত্রটি ২০-২০ সেন্টিমিটার জায়গার মধ্যে সৌরশক্তিকে ধারণ করবে৷ যার ফলে ওই স্থানটি সাধারণ সৌর তেজস্ক্রিয়তার ১০ হাজার গুণ বেশি গ্রহণ করবে৷

জার্মান এরোস্পেস সেন্টার ডিএলআর সম্প্রিত জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কোলোনের কাছে যন্ত্রটি পরীক্ষা করে৷ গবেষকরা বলছেন, এই যন্ত্রটি উচ্চ তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম, যার ফলে হাইড্রোজেন সংগ্রহ করার নতুন উপায় খুঁজতে সাহায্য করবে৷ জ্বালানির জন্য এই গ্যাস যখন পোড়ানো হবে, তখন এর ফলে কোনও কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হবে না৷

বর্তমানে হাইড্রোজেন সংগ্রহের অন্যতম উপায় হল,  জলকে তড়িৎ বিশ্লেষণ করে৷ যার ফলে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়৷ কিন্তু এতে প্রচুর তড়িৎ শক্তি লাগে৷ জার্মানির তৈরি এই রিগ বা যন্ত্রটি এমন বিশাল যে, এটা চালাতেও প্রচুর শক্তির দরকার৷

তবে গবেষকরা চেষ্টা করছেন এই কৃত্রিম সূর্যতে প্রকৃত সূর্যালোক ব্যবহার করে হাইড্রোজেন সংশ্লেষ করা যায় কিনা৷  গবেষকদের আশা, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস মিশিয়ে তাঁরা এমন একটি জ্বালানি উৎপাদন করতে পারবেন, যা বিমান শিল্পে ব্যবহার করা যাবে৷ এর ফলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত তৈরি করবে এই কৃত্রিম সূর্য৷


এ ক্যটাগরির আরো খবর..