× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কুড়িগ্রাম-৪ আসনে গাড়ি প্রতীকে ড. ইমরান

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে গাড়ি প্রতীকে নির্বাচন করবেন গণজাগরন মঞ্চের মূখপাত্র ড. ইমরান। আজ সোমবার নির্বাচন কমিশন এই গাড়ি প্রতীক বরাদ্দ করেন।

২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

কিন্তু দমে যাননি ইমরান এইচ সরকার। গতকাল রোববার হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান তিনি। আজ সোমবার গাড়ি প্রতীক পাওয়ার পর তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, মটরগাড়ি (কার) প্রতীক পেয়েছি। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে মটরগাড়ি (কার) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবো।

তিনি আরও বলেন, অবহেলিত রৌমারী-রাজিবপুর-চিলমারী নিয়ে গঠিত এই সংসদীয় আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। গাড়ি মার্কা তাই কোন দল নয়, কুড়িগ্রাম ৪ আসনের জনতার মার্কা। ইমরান এইচ সরকার বলেন, চূড়ান্ত বিজয়ও জনতারই হবে ইনশাআল্লাহ! আমি দেশবাসীর দোয়া কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..