× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে হোসেন আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার  সকাল ৭টার দিকে শহরের বাঁধের পাড় এলাকায় আশরাফিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো আশরাফিয়া স্কুলের সামনে দিয়ে সকালে হাঁটছিলেন হোসেন আলী। এ সময় মোটরসাইকেলে করে তিন জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও গলায় উপর্যুপরি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা বেরিয়ে আসলে তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..