× Banner
সর্বশেষ
মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: বন্যা পরবতত্বী কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কমিউনিটি বীজতলায় উৎপাদিত আমন চারা বিতরণ শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার জেলা সদরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজার রহমান, অতিরিক্ত উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমূখ।
এ কর্মসূচীর আওতায় জেলায় ৬ হাজার কৃষককে ১ বিঘা জমিতে রোপা আমন লাগানোর জন্য কমিউনিটি বীজতলায় উৎপাদিত আমন চারা বিতরণ করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যেই ভাসমান বীজতলায় উৎপাদিত চারা ৫৬ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, এবারের বন্যায় কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ কৃষি সহায়তা আসেনি। এ ব্যাপারে আরো বেশি পরিমাণ কৃষি সহায়তা যাতে আসে সেজন্য আমি মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করি আরো কৃষি সহায়তা আনা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..