× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে জেনারেল হাসপাতালের ঔষধ পাচারের সময় নারী আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
ঔষধ পাচারের সময় নারী আটক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে শাহেদা (৩৫) নামের ঐ নারী ট্রাভেল ব্যাগ ভর্তি পেলটকস-২ ও পেনটিড মেগাপিল এর ৩শ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হয়। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পায়। পরে ঐ নারীকে আটক করে হাসপাতাল ক্যাম্পাসের ভিতর পুলিশ বক্সে সোপর্দ করে। এ সময় পুলিশ বক্সে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পুলক কুমার সরকার ও সদর থানার এসআই মিন্টু ও এসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন। এসময় ঔষধসহ আটক নারী শাহেদা জানান, আমি হাসপাতালে এসেছি।

হাসপাতালের একজন আয়া আমাকে এ ব্যাগটি দিয়ে বাড়ি নিয়ে যেতে বলে। আমি ব্যাগটি নিয়ে হাসপাতালের বাইরে আসলে লোকজন আটক করে। এসময় তার নাম বলতে অস্বীকৃতি জানান ঐ নারী। আটক শাহেদা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর
গ্রামের ফজল উদ্দিনের স্ত্রী বলে জানায় পুলিশ। জেনারেল হাসপাতালের স্টোর কিপার মমিনুল ইসলাম জানান, এব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এ বিষয়ে তত্বাবধায়ক স্যারের সাথে কথা বলার জন্য অনুরোধ করেন তিনি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ঔষধসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ্  লিংকন জানান, কুড়িগ্রাম
জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পুলক কুমার সরকারকে বাদী করে ঐ নারীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..