কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান এবং ‘সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলুর নেতৃত্বে স্থানীয় ৩০জন সাংবাদিক অংশ নেয়। আগামী সোমবার পর্যন্ত নানা কর্মসুচী পালিত হবে। এর মধ্যে তিনদিন ব্যাপী মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মোবাই কোর্ট পরিচালনা, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন, র্যালীসহ নানা কর্মসুচি পালিত হবে।