× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাকরে স্বামী

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
স্ত্রীকে কুপিয়ে হত্যাকরে স্বামী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে নিহত করেছে স্বামী। রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার কবিরের ভিটা গ্রামে ঘটনাটি ঘটে।  নিহতের নাম লতা রাণী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিল। ভোরে স্বামী সত্যচন্দ্র শীল তার ঘুমন্ত স্ত্রী লতা রাণী শীলকে কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লতা রাণী শীলের বাবার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..