রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি:’সবাই মিলে গড়ব দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ’এই শ্লোগানকে সামনে রেখে ও ছাএজীবন থেকেই সততার সাথে পথ চলার অভ্যাস গঠন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উওর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্ধোধন করা হয়।
বুধবার সকাল(সাড়ে ১১ টায়) ফুলবাড়ী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সততা সংঘের অায়োজনে ওই প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্ধোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শেখ ফানাফিল্যা।
এখানে শিক্ষার্থীরা পণ্যের গায়ে বিত্রুয় মুল্য দেখে প্রয়োজনিয় পণ্য ত্রুয় করে ক্যাশবাক্সে মুল্য প্রদান করবেন।অার এখান থেকেই তৈরি হবে সততার অভ্যাস। উওর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো:মিজানুর রহমান মান্নার সঞ্চলনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: লিয়াকত প্রামাণিক এবং সাধারন সম্পাদক ফাতেমাতুজ্জোহুরা,উওর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হামিদুর রহমান সাবু প্রমুখ।




