× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

News Desk

কুমিল্লা মনোহরগঞ্জে হিমাচল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

admin
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
ctg

কুমিল্লা মনোহরগঞ্জে হিমাচল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) মনোহরগঞ্জের নোয়াখালী সড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালকসহ সিএনজিতে মোট আরোহী ছিলেন সাতজন। দুর্ঘটনার সময় বাসের নিচে চলে যায় সিএনজিটি। তাই তিনজনের মরদেহ উদ্ধার করা যায়নি। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে থাকা অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ দেখেছি। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে একজন মারা গেছেন বলে শুনেছি।

তিনি আরও বলেন, আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর উদ্ধার কাজ শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..