× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

কুমিল্লায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ১২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

কুমিল্লা প্রতিবেদকঃ  কুমিল্লায় ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের হলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে কান্দিরপাড় এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বাধা উপেক্ষা করে আনন্দ মিছিল বের করে। মিছিলটি কান্দিরপাড় পৌঁছানোর পর পুলিশ তাতে বাধা দিলে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ২৭ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এ সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য ও ছয়জন ছাত্রদল কর্মী আহত হন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার দেখানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..