× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

কুমিরায় মুসলিম এইডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন পরিষদের হলরুমে মুসলিম এইডের আর্থিক সহায়তায় সোমবার সকাল ১০ টায় কুমিরা ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস কর্তৃক আয়োজিত ইউরোপিয়ন ইউনিয়নের (ঊঈঐঙ) অর্থ সহায়তায় কুমিরা ইউনিয়ন পরিষদে মোট ৩০১ টি পরিবারের মধ্যে ২১৭ পরিবারকে ডিবিবিএল (এঞ্জন্ড বাংকিং) এর মাধ্যমে নগদ (১২,০০০/=) টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জীবন জীবিকায়নের জন্য সহায়তা প্রদান অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড এর প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ শফিউল আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। তিনি বলেন মুসলিম এইড কর্তৃক যে অর্থ সহায়তা প্র্দান করা হচ্ছে অর্থ উপকারভোগী তার নিজের এবং পরিবারের উন্নয়নের কাজে ব্যায় করবে। এবং মুসলিম এইড কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হয়েছে, স্ইে নির্দেশনা মোতাবেক উপকারভোগী তার নিজের ব্যাবসা পরিচালনার কাজে প্রদেয় অর্থ ব্যায় করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মুসলিম এইড তালার উপজেলার প্রজেক্ট ইনচার্জ  দেওয়ান মো: এরশাদ, টেকনিক্যাল অফিসার (টিও) মোঃ ফয়সাল মাহমুদ সহ মুসলিম এইড এর ইউনিয়ন প্রতিনিধি, এবং কমিরা ইউনিয়নের ইউপি সদস্য বৃন্ধ।


এ ক্যটাগরির আরো খবর..