× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কী হয় সকালবেলা খালিপেটে আনারস পানি খেলে?

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: বলা হয়, খালি পেটে সকালবেলা আনারস পানি খেলে শরীরের উপকার হয়। আনারসে আছে এনজাইম ব্রমেলেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি। দুটো উপাদানই রোগ নিরাময়ে বেশ কার্যকর।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউজ ও লিভিং ট্র্যাডিশনালি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

প্রদাহের সাথে লড়াই করে
ব্রমেলিনের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। ব্রমেলিন শরীরের বিষাক্ত পদার্থ দূর করে, প্রদাহ রোধ করে। নিয়মিত আনারস খাওয়া আরথ্রাইটিসের ব্যথা কমায়।

লিভার অন্ত্র
ব্রমেলিন অ্যান্টি প্যারিসটিক। আনারস নিয়মিত খেলে লিভার ও অন্ত্রের উপকার হয়।

ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা করে
আনারসের মধ্যে রয়েছে পটাশিয়াম। এটি আমাদের শরীরকে শক্তিশালী রাখে। এটি ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা করে।

দাঁত ভালো রাখে
গবেষণায় বলা হয়, আনারসের মধ্যে থাকা ব্রমেলেইন দাঁতকে ভালো রাখতে কাজ করে।

দৃষ্টিশক্তি ভালো করে
আনারসের মধ্যে রয়েছে বেটা কেরোটিন। এটি চোখের জন্য ভালো। প্রতিদিন আনারস খাওয়া বয়স জনিত চোখের সমস্যা কমাতে কাজ করে।

এ ছাড়া ব্রমেলেইন বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে।

কীভাবে তৈরি করবেন
আনরস পানি তৈরি করা খুবই সহজ। আনারসের খোসা ফেলে একে ছোট ছোট টুকরো করে কাটুন। একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে কয়েক টুকরো আনারস নিন। পানিসহ আনারস সকালে খালি পেটে খান।

অবশ্য আপনার শরীরের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই পানি না খাওয়াই ভালো। তাই যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।


এ ক্যটাগরির আরো খবর..