× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

অনলাইন ডেস্ক

কিয়েভকে রক্ষায় পশ্চিমাদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইছেন : জেলেনস্কি

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০২২
কিয়েভকে রক্ষায় পশ্চিমাদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভকে রক্ষায় পশ্চিমাদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইছেন।

এক ভিডিও বার্তায় রোববার তিনি ওই সামরিক সহায়তা চান। এতে তিনি বলেন, রোববার ভোর থেকে যেভাবে কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া এতে টিকে থাকা দায়।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সামান্যই প্রতিহত করা গেছে। কিন্তু বেশির ভাগ রুশ বোমাই কিয়েভের বিভিন্ন ভবনে আঘাত হেনেছে। বিশেষ করে বেসমরিক এলাকায় হামলা জোরদার করেছে রাশিয়া।

এমন সময় কিয়েভে হামলা শুরু করেছে রাশিয়া, যখন ইউরোপে জি-৭ সম্মেলন শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..