× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ জুন, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ

অপহরণের পর এক মাস আটকে রেখে এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা বাদি হয়ে ৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। কিশোরীকে উদ্ধার করে শনিবার সকালে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের রহিম হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯), তার সহযোগী উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), লিমন হাওলাদার (২১), ইব্রাহিমের স্ত্রী দুলুফা বেগম (৪৫)।

মামলার বাদি অভিযোগ করে বলেন, গত ৬ মাস পূর্বে বখাটে সাব্বির হাওলাদারের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১১ মে রাতে সাব্বির আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্যান্য আসামীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের একটি বসতঘরে আটকে মেয়েকে ধর্ষণ করে সাব্বির। গত ১০ জুন রাতে মাহিন্দ্রা যোগে আমার মেয়েকে আমার বাড়ির সামনের রাস্তায় ওপর ফেলে রেখে যায়। পরে মেয়ের জবানবন্দি শুনে মামলা দায়ের করা হয়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মামলার আসামীদের প্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।#


এ ক্যটাগরির আরো খবর..