× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

‘কিক-টু’ নিয়ে চাপে নির্মাতা

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: কিক ছবির সফলতার পর নির্মাতারা নির্মাণ করছেন পরবর্তী কিস্তি কিক-টু।

কিন্তু সালমানের গত দুই সিনেমার সাফল্যের পর কিক-টু নির্মাণের ব্যাপারে বেশ চাপে আছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা।

বর্তমানে কিক-টু সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সাজিদ। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কিক-টু সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করেছি। এটির কাজ তখনই শুরু হবে যখন এটি নিয়ে আমি সন্তুষ্ট হব। বর্তমানে সালমান যে ধরনের সিনেমায় কাজ করছেন তাতে আমাকে অন্যদের সঙ্গে টেক্কা দিতে হবে।’

কিক-টু নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি জানিয়ে সাজিদ বলেন, ‘কিক-টু নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক। তার চেয়ে বড় কথা সালমান এবং আমার একসঙ্গে বক্স অফিস রেকর্ড ভালো। একজন পরিচালক হিসেবে কিক নিয়ে আমি অসন্তুষ্ট। কিন্তু যখন বক্স অফিসে এটি ভালো করেছে তখন আমার দায়িত্ব দর্শকের প্রত্যাশা অনুযায়ী কাজ করা। তারা পরিচালক হিসেবে আমার প্রথম সিনেমাকেই সেরা বলে স্বীকৃতি দিয়েছে। এখন আমার দায়িত্ব তাদের সেরা কিছু উপহার দেওয়া।’

এদিকে কিক-টু সিনেমায় কে কে অভিনয় করছেন তা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। কিক সিনেমায় জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করলেও পরবর্তী কিস্তিতে নায়িকা পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এবার সালমানের বিপরীতে দেখা যাবে অ্যামি জ্যাকশনকে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..