× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় রোনালদোর দল

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর

কিংস কাপের বেনজেমার দলের কাছে হেরে বিদায় রোনালদোর আল নাসর মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসের এবং করিম বেনজেমার আল ইতিহাদ। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত ইতিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর।

তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।ম্যাচের প্রথম হাফেই তিনটি গোল হয়। ১৫তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বেনজেমাকে দারুণ এক পাস দেন মুসা দিয়াবি। সেই বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি ইতিহাদের অধিনায়ক বেনজেমা।

তবে সমতায় ফিরতে দেরি করেনি আল নাসর। ৩০তম মিনিটে রোনালদোর বাঁ দিক থেকে দেয়া বল ডি-বক্সের ভেতরে পেয়ে তা জালে জড়ান অ্যাঞ্জেলো। তবে লিড নিয়েই প্রথম হাফ শেষ করে ইতিহাদ।

প্রথম হাফে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ইতিহাদের হয়ে গোল করেন হুসেম আওয়ার। দ্বিতীয় হাফের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আল ইতিহাদের আহমেদ আল-জুলাইদান। তাতে দ্বিতীয় হাফের প্রায় পুরো সময়টাতেই দশ জন নিয়ে খেলতে হয় তাদের। তবুও ইতিহাদকে আর গোল দিতে পারেনি আল নাসর।

৫৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদোর। তবে অফসাইডের ফাঁদে পড়েন তিনি। এছাড়াও, ৭৫তম মিনিটে রোনালদোর একটি ফ্রি কিক প্রতিপক্ষের বারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর গোলের সুযোগ্যা পায়নি আল নাসর। তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।


এ ক্যটাগরির আরো খবর..