কাল খুলছে বিদ্যালয়, চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ

কাল খুলছে বিদ্যালয়, চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ

প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ কোভিট-১৯ এর প্রার্দুভাবে দির্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পরে আগামিকাল রোববার (১২ সেপ্টেম্বর) খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিদ্যালয় খোলার আগমুহুত্বে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পরিস্কার পরিচ্চন্নের কাজ চলছে।

এরই অংশ হিসেবে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়,সাপাহার সরকারি বালিকা বিদ্যালয়, জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো অন্যান্য বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নের কাজ চলছে।
এব্যাপারে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম এর সাথে কথা হলে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।