× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

PID

কালো ধোঁয়া-পলিথিন বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
মোবাইল কোর্ট অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আজ আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ৬টি গাড়ির চালককে মোট ১ হাজার ১শ’ টাকা জরিমানা এবং কয়েকজন চালককে সতর্কও করা হয়।

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ, দোকান মালিক ও সাধারণ জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..