ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৬ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১ নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আঙ্গুল ফল প্রতিকের আঞ্জুয়ারা বেগম ২২৯৩ ভোট পেয়ে ১নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রার্থীর মধ্যে শাবানা আক্তার শিখা (কাঁইচি) প্রতিকে পেয়েছেন ১৪২২ ভোট, আনোয়ারা খাতুন ( মৌমাছি) প্রতিকে পেয়েছেন ১৩৯৪ ভোট, মমতাজ বেগম (চকলেট) প্রতিকে পেয়েছেন ৮৬৫ ভোট ও পারুল বেগম ( হারমোনিয়াম) প্রতিকে পেয়েছেন ৫৪ ভোট।
উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৫২৬ জন। এর মধ্যে ৬ হাজার ১০৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতি হয়েছে ৮১ টি।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৭/০৬/২০১৬ ইং তারিখে কালীগঞ্জ পৌরসভার উক্ত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম মৃত্যু বরণ করলে আসনটি শূণ্য হয়। ওই আসনের উপ-নির্বাচনে বর্তমানে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আঙ্গুয়ারা বেগম আঙ্গুল ফল প্রতিকে ২২৯৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কোন প্রকার বিশৃংখলা ছাড়াই সুষ্টু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ছাড়াও র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।