কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্টিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে চাপালী স্কুল মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ আনোয়ারুল আজীম আনার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক তোরাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা গোলাম রসুল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল গাফ্ফার প্রমূখ।

এর আগে বিকালে উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বেজপাড়া স্কুল মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ আনোয়ারুল আজীম আনার। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি পরিতোষ কুমার সেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ফণি ভূষণ রায়, ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সভাপতি নিখিল দত্ত, যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।