কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মকছেদ আলীর স্মরনে দোয়া ও ইফতার অনুষ্টিত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ’লীগের সভাপতি মরহুম মকছেদ আলী বিশ্বাসের স্বরনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সার্বিক তত্বাবধানে এ ইফতার মাহফিলে প্রায় ৩ হাজার মানুষ অংশ নেয়।

এ ইফতার অনুষ্টানের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান তহবিল থেকে প্রাপ্ত কালীগঞ্জের গোপালপুরের অসহায় গোপাল সহ ৫০ জন অসহায় ব্যাক্তিকে ৫০/৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

আ’লীগ কালীগঞ্জ পৌর কমিটির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর তোরাফ আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়রম্যান শিবলী নোমানী, সাবেক ভাইচ চেয়রম্যান মতিয়ার রহমান মতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতার পরিচালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগের পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

এ অনুষ্টানের মাধ্যমে প্রধান অতিথি এমপি আনার কালীগঞ্জের গোপালপুরের অসহায় গোপালসহ ৫০ জন অসহায় ব্যাক্তিকে প্রধানমন্ত্রীর অনুদান তহবিলের ৫০/৩০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।