কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) জহির উদ্দীন আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) জহির উদ্দীন আর নেই। রোববার রাত ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে, জহির উদ্দীন গত ০৮/০৭/২০১৫ ইং তারিখে কালীগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। এর কয়েক মাস পর তিনি ডায়াবেটিক, হৃদরোগ, লিভারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছাড়াও ভারতের বিভিন্ন নামিদামী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ ৪/৫ মাস ধরে তিনি রোগে ভুগছিলেন।

রোববার রাত ৩ টার দিকে ওসি জহির উদ্দীন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বেষ ত্যাগ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর তার নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলামসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।