কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকালে কোটচাঁদপুর রোডস্থ সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের বাসভবনে এক স্মরণসভা ও দোয়া মহাফিলের আযোজন করা হয়।

মরহুম আব্দুল মান্নানের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ¦ মো ঃ সাইদুল করিম মিন্টু।

সাবেক সাংসদ আব্দুল মান্নানের সহ-ধর্মীনি মিসেস শামীম আরা মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোর্দ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, জেলা আওয়ামীলীগের নেতা ও জজ কোর্টের জিপি বিকাশ কুমার ঘোষ,

সাবেক মেয়র মোস্তাফিজুরহমান বিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুর রশিদ খোকন, মরহুম আব্দুল মান্নানের ছেলে রাশেদ কবির লিখন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন,

সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিপন, সাবেক ছাত্রনেতা সাহেদ কবির লিমন, মাসুদ রানা, ইউপি সদস্য ইদ্রিস আলী ইদু প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।