× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক

যানবাহন চালকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
চালকদের আরো সতর্ক হওয়ার আহ্বান

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তায় চলাচলের সময় যানবাহন চালকদের আরো সতর্ক হতে হবে।

বুধবার (১৩ জুন) মেহেরপুরের জেলা প্রশাসন কনফারেন্স রুমে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় চালকরা অসতর্কভাবে গাড়ি চালান। ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এছাড়া কিছু কিছু মোটরবাইক চালক বেপরোয়াভাবে গাড়ি চালান, যা তাদের নিজেদের জন্য এবং অন্যান্য যানবাহন ও পথচারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই মোটরবাইকসহ অন্যান্য যানবাহন চালকদের আরো সতর্কভাবে গাড়ি চালাতে হবে।

এর আগে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এসময় তিনি রুপকল্প-২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুর শীর্ষক গ্যালারির উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্থাপিত গ্যালারিতে জেলা ব্র্যান্ডিং, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, পর্যটনে মেহেরপুর শীর্ষক ফটো গ্যালারির পাশাপাশি রয়েছে ড্রিম ট্রাজেক্টরি, যাতে ২০৩০, ২০৪১, ২০৭১ ও ২১০০ সালের স্বপ্নের সোনার বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। দুইতলায় স্থাপিত ডিজিটাল স্মার্ট মিডিয়ার মাধ্যমে রুপকল্প-২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুরের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি খাতকে ফুটিয়ে তোলা হবে।

এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..