ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শুভ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বারোবাজার রেল ষ্টেশনের প্রায় তিন’শ গজ দুরে এ ঘটনা ঘটে।
বারবাজার শুভ টেলিকমের স্বর্তাধিকারী নিহত শুভ বেলাট গ্রামের কায়স্থ পাড়ার বিদ্যুৎ চৌধুরীর ছেলে। উল্লেখ্য গত পাঁচ দিন আগে একই স্থানে ট্রেনে কেটে অজ্ঞাতনামা আরো এক যুবকের মৃত্যু হয়েছিল।
বারবাজার রেল ষ্টেশনের মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যা ৭ টাযর দিকে ষ্টেশনের ৩’শ গজ দুরে ট্রেনে কেটে শুভ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে যশোর রেল পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।