× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আলী সাজ্জাদ বলেন, তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিলো। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাদপুর, চৌগাছা, সেনানিবাস স্টেশনসহ মোট ৬ টি ইউনিট কাজ করেছে। আগুন সম্পুর্ণটাই নিয়ন্ত্রনে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..