× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কালীগঞ্জে ১৩৫৩ জন বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতার কার্ড বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ১৩৫৩ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এসব ভাতার কার্ড বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা সমাজ সেবা অফিসার আইনাল হক প্রমুখ।

অনুুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুল আজীম আনার ৫৮৫ জন বয়স্ক, ২৮৭ জন বিধবা ও ৪৮৪ জন প্রতিবন্ধীদের মধ্যে ভাতার কার্ড বিতরণ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনাল হক জানান, ২০১৫-১৬ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দকৃত ১৩৫৩ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মধ্যে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৫৮৫ জন বয়স্ক ব্যক্তি প্রতিমাসে ৪শ টাকা, ২৮৭ জন বিধবা ৪শ টাকা ও  ৪৮৪ জন প্রতিবন্ধী প্রতিমাসে ৫শ টাকা করে ভাতা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..