স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অনুমোদিত নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্টা-ের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়। হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , ঝিনাইদহ জেলা এইচ আর এম ও এর সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান, হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের কালীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি জহুরুল হক, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাবুল আক্তার প্রমূখ।