কালীগঞ্জে ”হাম রুবেলা” টিকা ক্যাম্পেইনের উপর কর্ম পরিকল্পনা সভা

কালীগঞ্জে ”হাম রুবেলা” টিকা ক্যাম্পেইনের উপর কর্ম পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ কালীগঞ্জে ”হাম রুবেলা” টিকা ক্যাম্পেইন ২০২০ এর অবহিতকরনে লক্ষে এ্যাডভোকেসী ও প্লানিং সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ ডিদেম্বর বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স রুমে এই সভাই সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনা।

সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ অরুন কুমার হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন পরিচালনার উপর দিক নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ০৯ মাস থেকে ১০ বছর বয়সের নিচে শিশুদেরকে এ টিকা প্রদান করা হবে। উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৮ টি সাব-ব্লককে ২৪ টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। অদ্য থেকে আগামী ৬ সপ্তাহব্যাপী সরকারী ছুটি ব্যাতিত সপ্তাহে ৪ দিন (করোনার স্বাস্থ্য বিধি মেনে) টিকা প্রদান করা হবে। হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের সমন্বয়ে উক্ত টিকা প্রদানের কার্যক্রমটি বাস্তবায়ন করবে। সেই সাথে এ কার্যক্রমে যাতে কোন শিশু বাদ না পড়ে এজন্য গনমাধ্যমে প্রচার ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার, থানার সেকেন্ড অফিসার মন্জুরুল আহসান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইপিআই কর্মকতা শহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকতা।
এ্যাডভোকেসী ও প্লানিং এ সভাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ গাইনী বিশেষজ্ঞ খুরশীদ নাসরিন, ডাঃ সম্পা মোদক ও স্বাস্থ্য কের্ন্দের কর্মরত অন্যান ডাক্তার সহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,হাম-রুবেলা টিকা প্রদানের পাশাপাশি ইপিআই অন্যান টিকাদান কার্য্যক্রমটিও চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।