ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময়ে উপজেলার দুই হাজার ৫৪০ জন কৃষককে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের বীজ প্রদান এবং বিঘা প্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা খাইরুল হক, সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, উচ্চকন্ঠ নিউজের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, সমকালের জামির হোসেন ও গাজী টিভির ওরিয়ার রহমান সহ উপকার ভোগী কৃষকেরা।




