× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত, আহত ৩

admin
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বাবুবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (২৭) নামের এক মাটি কাটা শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম একই উপজেলার খানজেপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আব্দুল গফ্ফার জানান, জেলার কালীগঞ্জ উপজেলার খানজেপুর গ্রাম থেকে ট্রলিতে করে মাটি কাটা শ্রমিকরা কোলাবাজার যাচ্ছিল মাটি কাটার কাজ করার উদ্দেশ্যে।
পথিমধ্যে বাবুবাড়ি নামক স্থানে পৌছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালক সহ ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম হোসেনকে মৃত বলে ঘোষনা করে।


এ ক্যটাগরির আরো খবর..